মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালক ও তাঁর সহকারীকে হাত-পা বেঁধে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় বগুড়ার আদমদীঘিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা গতকাল শুক্রবার সকাল পর্যন্ত সান্তাহার পৌর এলাকার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নওগাঁর রানীনগর উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি গ্রামের আশিফুল ইসলাম (২৫), গোনা গ্রামের বিকুল আহমেদ (২৫), রানীনগর বাজারের সুমন (২৫), বেতগাড়ী বাজারের এরশাদ হোসেন (৩০) ও আবাদপুকুর বাজারের খোকন মোল্লা (৩০)।সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া পাঁচজনসহ সাত ছিনতাইকারীর একটি সংঘবদ্ধ দল দু-এক দিন আগে দিনাজপুর যায়। পুলিশ আদমদীঘি থানায় একটি মামলা করেছে।