মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বটতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গত মঙ্গলবার মধ্যরাতে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, রাত ১২টার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে নরসিংদীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসের চালক মোশারফ হোসেন (২৭) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মাইক্রোবাসের যাত্রী স্বপ্না আক্তারকে (২২) একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। এ ছাড়া মাইক্রোবাসের যাত্রী স্বপ্নার বোন পারুল আক্তার ও বাবুল ভূঁইয়াকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।