মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, চালকসহ মাইক্রোবাস ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গতকাল সোমবার ভোর মাইক্রোবাস ও গাছবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো মাইক্রোবাস ও ট্রাকের একাংশ পুড়ে গেছে। দুর্ঘটনায় মাইক্রোর চালক নিজ আসনে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তাঁর পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাছবোঝাই একটি ট্রাক (মানিকগঞ্জ ট-০২-০০৭১) গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় বিকল হয়ে পড়লে সড়কের পাশে দাঁড় করিয়ে এটির মেরামত চলতে থাকে। গতকাল ভোর সাড়ে চারটার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের অংশে ঢুকে পড়ে। এ সময় বিকট শব্দে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ট্রাক ও মাইক্রোবাসে আগুন ধরে যায়। আগুনে মাইক্রোবাসটি সম্পূর্ণ এবং ট্রাকের পেছনের অংশসহ ট্রাকে থাকা কয়েকটি গাছ পুড়ে যায়। এ সময় মাইক্রোবাসের চালক বের হতে না পারায় নিজ আসনেই তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আগুনে মাইক্রোবাসের নম্বরফলক পুড়ে যাওয়ায় চালকের পরিচয় পাওয়া যায়নি।