মাইক্রোবাস থামিয়ে নয় লাখ টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শহরে মাইক্রোবাস থামিয়ে নয় লাখ টাকা ছিনতাই করা হয়েছে। গতকাল রোববার শহরের শাহপরান থানা এলাকার এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
ওই মাইক্রোবাসে সানটেক এনার্জিং নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতনের টাকা নেওয়া হচ্ছিল।
পুলিশ জানায়, গতকাল বিকেলে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের সামনে মাইক্রোবাস থামিয়ে আট-নয়জন ছিনতাইকারীর একটি দল টাকা ছিনতাই করে। পরে তাঁরা সিলেট-তামাবিল মহাসড়কের বাইপাস মোড় দিয়ে পালিয়ে যায়।