মাইক্রোবাস থেকে পণ্য ও শুল্ক কর্মকর্তা আটক, ছাড়া পেলেন মুচলেকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাস্টম নিলাম শাখার কাজে নিয়োজিত’—এ ধরনের স্টিকার লাগানো একটি মাইক্রোবাস গতকাল বৃহস্পতিবার আটক করেছেন চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাকর্মীরা। ওই মাইক্রোবাসে একজন শুল্ক কর্মকর্তা ছিলেন। মাইক্রোবাস থেকে পরে কিছু চোরাই কাপড় ও গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করা হয়।বিকেলে বন্দরের ৪ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। বন্দর সূত্র জানায়, এ সময় মাইক্রোবাসে থাকা শুল্ক কর্মকর্তা নাছির উদ্দিন মণ্ডলকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখায় কর্মরত ছিলেন। অভিযোগ উঠেছে, তিনি ওই সব মালামাল বন্দরের সংরক্ষিত জেটি এলাকা থেকে বাইরে নিয়ে যাচ্ছিলেন।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা কিছু চোরাই মালামালসহ একটি মাইক্রোবাস আটকের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ওই মাইক্রোবাসে একজন শুল্ক কর্মকর্তাও ছিলেন।সর্বশেষ খবরে জানা গেছে, আটক ওই শুল্ক কর্মকর্তাকে কাস্টম হাউসের একজন যুগ্ম কমিশনারের মুচলেকায় রাতে ছেড়ে দেওয়া হয়।