মাইক্রোবাস ভর্তি ফেনসিডিল গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের সদর উপজেলায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এগুলো পরিবহন ও পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ গতকাল সোমবার এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন নজরুল ইসলাম, আমিরুল ইসলাম ও মিজানুর রহমান। তাঁদের সবার বাড়ি সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর গ্রামে।মেহেরপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মিজানুর রহমান জানান, সকালে সদর উপজেলার যাদবপুর ঘাট এলাকায় একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশী করা হয়। এ সময় আসনের ভেতরে সাজানো ৫৭০ বোতল ফেনসিডিল দেখতে পেয়ে সেগুলো উদ্ধার করা হয়। পরে ওই গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করলেও অপর তিনজন পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে তিনি মেহেরপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। পুলিশের ভাষ্যমতে, আটক হওয়া তিনজন আন্তজেলা মাদক চোরাকারবারি দলের সদস্য। জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক সামসুল আলম দাবি করেন, মাইক্রোবাসে আরও তিনজন যাত্রী ছিলেন। উদ্ধার হওয়া ফেনসিডিলের মালিক তাঁরাই। অথচ পুলিশ তাঁদের ছেড়ে দিয়ে মাইক্রোবাসে থাকা তিন বাস শ্রমিককে আটক করেছে।