মাইক্রোবাসকে ঠেলে নিয়ে গেল ট্রেনটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অননুমোদিত প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়েছিল মাইক্রোবাসটি। রেললাইনে ওঠা মাত্রই এসে গেল ট্রেন ‘মহানন্দা এক্সপ্রেস’। ফল যা হবার তাই। সংঘর্ষে মাইক্রোবাসটির সামনের একটি অংশ প্রায় উড়েই গেছে। ১০০ মিটার সামনে ঠেলে নিয়ে যাওয়ার পর থামল ট্রেনটি।
সংঘর্ষে গুরুতর আহত হলেও মাইক্রোবাসটির চালক প্রাণে বেঁচে গেছেন। গতকাল শুক্রবার সকাল সোয়া আটটার দিকে রাজশাহী নগরের বর্ণালির মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেসের সঙ্গে মাইক্রোবাসের এই সংঘর্ষ হয়।