মাইক্রোবাসচাপায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় মাইক্রোবাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত নায়েক হামিদুর রহমান জানান, রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তিকে চাপা দেয় একটি মাইক্রোবাস। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|