মাইক্রোবাসসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে চোরাই মাইক্রোবাসসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে পৌর সদরের টিঅ্যান্ডটি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম নাজমুল হক (২৪)। বাড়ি বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার পূর্ব সুখানগাড়ী গ্রামে। আক্কেলপুর থানার এসআই আবদুর রহিম জানান, পৌর সদরের থানা মোড়ের অদূরে মেইন সড়কের ওপর চালক চাবিসহ মাইক্রোবাস রেখে একটি দোকানে যান। নাজমুল হক দ্রুত ওই মাইক্রোবাস চালু করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। চালক ঘটনাটি তাৎক্ষণিকভাবে লোকজনকে জানালে তারা টিঅ্যান্ডটি মোড়ের সামনে মাইক্রোবাসটি আটকায়। সেখানে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। নাজমুল হক সাংবাদিকদের জানান, গাড়িটি নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। গাড়িটি ঢাকায় পৌঁছানো গেলে চার-পাঁচ লাখ টাকায় বিক্রি করা যেত। l