মাইক্রোবাসসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাথালিয়া এলাকার সিঙ্গাপুর বাজার থেকে গত রোববার রাতে মাইক্রোবাস ও মদসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি মাদক ব্যবসায়ী চক্র মাইক্রোবাস নিয়ে ওই এলাকার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।