মাইক্রোবাসে চুরি, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গতকাল মঙ্গলবার একটি মাইক্রোবাসের দরজা ভেঙে তিনটি ক্যামেরা, একটি মুঠোফোন সেটসহ তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।
পুলিশ জানায়, বেসরকারি সংস্থা ইমিনেন্সের তিন কর্মকর্তা মেহবুব এ রহমান, মো. ইমরান, খাদিজা আবেদীন একটি জরিপের কাজ করার জন্য গতকাল সকালে শহরের হাজীগঞ্জ এলাকায় যান। দুপুরে একটি মাইক্রোবাসে করে তাঁরা নগরের বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়ায় হোটেল সুগন্ধা প্লাসে খেতে যান। হোটেল থেকে বেরিয়ে দেখতে পান, মাইক্রোবাসের চালকের আসনের দরজার লক ভাঙা। এ সময় মাইক্রোবাসে তিনটি ডিএসএলআর ক্যামেরা, একটি হার্ডডিস্ক ও একটি মুঠোফোনের সেট ছিল না।
পুলিশ এসে সুগন্ধা প্লাস হোটেলের এক কর্মচারীকে আটক করে।