প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার বারহাট্টায় মাইক্রোবাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম রাত্রি বর্মণ (৩)। সে ফকিরের বাজার এলাকার চড়পাড়া গ্রামের সজিব বর্মণের মেয়ে। এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে রাত্রি বাড়ির সামনে সড়কে খেলা করছিল। এ সময় ফকিরের বাজার থেকে নেত্রকোনার উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। পরে অভিভাবক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বারহাট্টা থানার ওসি সালেমুজ্জামান বলেন, এই ঘটনায় মাইক্রোবাসের চালক সুমন বর্মণকে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি।