মাইক্রোবাসের চাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাইক্রোবাসের চাপায় গতকাল সোমবার এক শিশু প্রাণ হারিয়েছে। শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আতিয়া বেগম (৫)। সে শ্রীবরদী পৌর শহরের উত্তর শ্রীবরদী এলাকার আবু তালেবের মেয়ে ও স্থানীয় জুয়েল একাডেমির নার্সারির শিক্ষার্থী ছিল।
পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় বকশীগঞ্জগামী একটি মাইক্রোবাস আতিয়াকে চাপা দেয়। এতে সে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানার ওসি মো. এস আলম বলেন, মামলা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।