মাইক্রোবাসের ধাক্কায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলক্ষেত এলাকায় গতকাল শুক্রবার সকালে মাইক্রোবাসের ধাক্কায় মো. সাহাবুদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ চালকসহ মাইক্রোবাসটি আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সূত্র জানায়, সাহাবুদ্দিন স্ত্রী-সন্তান নিয়ে উত্তরখান এলাকায় থাকতেন। তিনি তরকারি বিক্রেতা ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জে, বাবার নাম রইছ উদ্দিন।