মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা খালে, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আজ বৃহস্পতিবার একটি মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশা সড়কের পাশে খালে পড়ে গেছে। এতে তিনজন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে দুজন। আখাউড়া থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন।
আখাউড়া থানার পুলিশের ভাষ্য, আজ বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া স্থলবন্দর সড়কের নূরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে। অটোরিকশার চালক ও এক যাত্রী নিখোঁজ রয়েছে।
নিহত তিনজনের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। তারা একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, অটোরিকশাটি আখাউড়া স্থলবন্দর থেকে আখাউড়ার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি আখাউড়া বন্দরের দিকে যাচ্ছিল।