মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত, অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী সেতুর দক্ষিণ পারের মইজ্জ্যার টেক এলাকায় গতকাল রোববার রাতে মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হন। এর জের ধরে লোকজন গাড়িটি ভাঙচুর এবং সড়ক অবরোধ করে।এতে মধ্যরাতের পরও যান চলাচল বন্ধ ছিল। ফলে চট্টগ্রাম শহরের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।