মাইক্রোবাসের ধাক্কায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামপুর পোস্তগোলা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মো. ফারুক (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ফারুকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। শ্যামপুরের আলীবহর এলাকার ফারুক একটি রোলিং মিলের শ্রমিক ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফারুকের ভাই আব্দুল খালেক বলেন, দুপুরে কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি।