মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী আহত মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোবাসের ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল রাজশাহী-ঢাকা মহাসড়ক আধা ঘণ্টাব্যাপী অবরোধ করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহ্ জালাল ক্যাম্পাসে আসার পথে একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পান। আহত অবস্থায় তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আহত শাহ্ জালালের বন্ধুবান্ধব-সহপাঠীসহ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। তখন মাইক্রোবাসের চালককে দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি করেন তাঁরা।খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিক্ষার্থীদের শান্ত করেন। পরে তাঁরা অবরোধ তুলে নেন।প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া জানান, এ ব্যাপারে রাজশাহী পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা হয়েছে। মালিক সমিতি ওই মাইক্রোবাসের চালককে শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।