মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাইক্রোবাসের ধাক্কায় প্রীতি (৬) নামের এক শিশু নিহত হয়েছে। পুলিশ জানায়, প্রীতি তার মা-বাবার সঙ্গে মতিঝিল এজিবি কলোনির মসজিদ মার্কেট এলাকার একটি বাসায় থাকত। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সে বাসার সামনের রাস্তায় খেলছিল। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে আহত হয়। তাকে তাৎক্ষণিক একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত ১০টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।