মাইক্রোবাসের ধাক্কায় শ্রমিক আহত সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় গতকাল রোববার মাইক্রোবাসের ধাক্কায় সহকর্মী আহত হওয়ায় পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কমপক্ষে ১০ জন পোশাকশ্রমিক আহত হয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, বিকেলে সিদ্ধিরগঞ্জে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি মাইক্রোবাস এক শ্রমিককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ওই শ্রমিক গুরুতর আহত হন। এ ঘটনায় ইপিজেডের বিভিন্ন কারখানার চার-পাঁচ শ শ্রমিক নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত অবরোধ করে রাখেন। এতে চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাঁদের সরে যেতে বললে তাঁরা তা আমলে নেননি। পরে র্যাব ও পুলিশ সদস্যরা লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেন।