মাইক্রোবায়োলজি সমিতির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মাইক্রোবায়োলজি সমিতির দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন আগামী শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হবে। বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।