মাইডাসের নতুন এমডি ড. ইশতিয়াক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ড. ইশতিয়াক জামান। এর আগে তিনি আইসিডিডিআরবিতে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি আন্তর্জাতিক রোটারি বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নরের দায়িত্ব পালন করেন। তিনি লস অ্যাঞ্জেলেসের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বিজ্ঞপ্তি।