মাইলস্টোন কলেজের দিয়াবাড়ী ক্যাম্পাসে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণিল সব আয়োজনের মধ্য দিয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের বরণ করল মাইলস্টোন কলেজ। কলেজের স্থায়ী ক্যাম্পাস দিয়াবাড়ী মাঠে গত রোববার আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরন্ নবী। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম কামালউদ্দিন ভূঁইয়া, প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলম এবং ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।