মাইলস্টোন কলেজে বার্ষিক ক্রীড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার মাইলস্টোন কলেজে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০১৬। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক তারেক বিন আজির, মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরন্নবী। মাইলস্টোন কলেজের প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলমের সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষÿঅধ্যাপক মো. সহিদুল ইসলাম, প্রশাসনিক অধ্যক্ষÿলে. কর্নেল (অব.) কামালউদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অধ্যাপক মো. মাহাবুবুর রহমান বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন।
বিজ্ঞপ্তি