খুলনার ফুলতলা উপজেলার আলকা রেলগেট এলাকার পাঁচ বছর বয়সী মাইশা রহমান জন্ম থেকে হূদেরাগে ভুগছে। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন, হূদেরাগ ছাড়াও মাইশার ফুসফুসে ছিদ্র আছে। নয় মাস বয়সে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। এখনো সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। বর্তমানে মাইশা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় চিকিৎসক কর্নেল নুরুন্নাহার ফাতেমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসক বলেছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ভারতে নেওয়া দরকার। সেখানে অস্ত্রোপচারের জন্য প্রায় সাত লাখ টাকা প্রয়োজন হবে। কিন্তু এত টাকা তার বাবা বিমাকর্মী মো. মোস্তাফিজুর রহমানের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় মেয়ের প্রাণ বাঁচাতে তিনি সমাজের বিত্তবান, দানশীল ও সহূদয় ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মোস্তাফিজুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর ১২৬-১০১-২০৩০০, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। যোগাযোগ: ০১৭১২৫৪৬৬৪৪। বিজ্ঞপ্তি।