মাউশিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং শিক্ষাভবন লাইব্রেরি চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন পদক্ষেপের ফলে শিক্ষাভবন খ্যাত মাউশির ভাবমূর্তির পরিবর্তন ঘটেছে। তবে পরিবর্তনের এ ধারাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে হবে।বিশেষ অতিথির বক্তৃতায় সাংসদ হাসানুল হক ইনু বলেন, সুখী-সমৃদ্ধ দেশ গড়ার ক্ষেত্রে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বড় বাধা। এদের দমন করতে হবে, উচ্ছেদ করতে হবে।মাউশির মহাপরিচালক নোমান উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাউশির পরিচালক আতাউর রহমান প্রমুখ।কর্নার ও লাইব্রেরি ছাড়াও অনুষ্ঠানে জাতীয় শিক্ষানীতির আলোকে প্রণীত পোস্টার ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর: অতীত ও বর্তমান শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।