মাউশির নতুন ডিজি ওয়াহিদুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির পরিচালক শেখ মো. ওয়াহিদুজ্জামান। গতকাল বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিয়োগ-সংক্রান্ত সারসংক্ষেপে সই করেছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদিত সারসংক্ষেপ তিনি নিজেই হাতে হাতে নিয়ে আসেন। এখন আনুষ্ঠানিকতা হিসেবে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। গত ৩০ জুন বিদায়ী মহাপরিচালক ফাহিমা খাতুনের শেষ কর্মদিবস ছিল। ৪ জুলাই তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। ওয়াহিদুজ্জামান এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও মুন্সিগঞ্জের একটি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।