মাউশির নতুন ডিজি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পাচ্ছেন সংস্থাটির পরিচালক এস এম ওয়াহিদুজ্জামান। ইতিমধ্যে এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের অনুমতি মিলেছে। আগামীকাল বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁরা সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছেন এবং শুনেছেন প্রধানমন্ত্রী অনুমোদনও দিয়েছেন। তবে আজ সন্ধ্যা পর্যন্ত সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে আসেনি।
ঈদের আগে ৩০ জুন বিদায়ী মহাপরিচালক ফাহিমা খাতুনের শেষ কর্মদিবস ছিল। তবে ৪ জুলাই তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। এরপর থেকেই শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ এই পদটি শূন্য।
এস এম ওয়াহিদুজ্জামান এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও মুন্সিগঞ্জের একটি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।