মাউশির মহাপরিচালক হলেন ফাহিমা খাতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের শীর্ষস্থানীয় পদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক করা হয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুনকে।গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে অনুমোদন দেন। ফাহিমা খাতুন মহাপরিচালকের চলতি দায়িত্ব পালন করবেন।মাউশির আগের মহাপরিচালক নোমান উর রশীদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ১ জানুয়ারি। এরপর থেকে পদটি শূন্য। প্রথমে শিক্ষা মন্ত্রণালয় নোমান উর রশীদের চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব করেছিল। সরকার তা অনুমোদন করেনি। পরে ফাহিমা খাতুনের নাম প্রস্তাব করা হয়।ফাহিমা খাতুন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি।