মাওনায় শিশু সংসদের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিংয়ের কারণে আমাদের এলাকার অনেক অভিভাবক সন্তানদের বাল্যবিয়ে দিতে বাধ্য হন। ইভ টিজিং বন্ধ করে শিশুদের মধ্যে এ ব্যাপারে সচেতনতামূলক শিক্ষা চালু করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে শক্তিশালী শিশু দল গঠন করে সব ইভ টিজিং প্রতিরোধে শিশু অধিকার বাস্তবায়নের জন্য কাজ করা হবে। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গত সোমবার ১০টায় শিশু বন্ধু সংসদে ভোট দিতে আসা গোলাপ শিশু দলের সদস্য শিশু ইসরাত জাহান ও সায়মন চন্দ্র বর্মণ এসব কথা জানায়। শিশু সংগঠন অর্ণব এ নির্বাচনের আয়োজন করে।অর্ণবের মহাসচিব রিয়াজ মনোয়ার ও প্রকল্প সমন্বয়কারী নাদমুল হক জানান, ইউনিয়নের ছয়টি শিশু সংগঠনের ৬২ জন শিশুর মধ্যে ৫৫ জন নির্বাচনে অংশ নিয়েছে। ১০ সদস্যবিশিষ্ট সংসদে একজন চেয়ারম্যান ও নয়জন সদস্য নির্বাচিত হয়েছে।