মাওয়া-কাওড়াকান্দি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ শনিবার বেলা একটা থেকে বৈরী আবহাওয়ার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে।
বিআইডব্লিউটিএর মাওয়া বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন আহম্মেদ জানান, এখন ২ নম্বর সতর্কসংকেত থাকলেও পদ্মা খুবই উত্তাল। এ জন্য লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি জানান, পদ্মা শান্ত হলে লঞ্চ চলাচল আবার সচল করা হবে। বাসস