মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সলঙ্গা বিদ্রোহের নেতা মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ২০ আগস্ট। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে সকালে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, ফাতিহা পাঠ ও দোয়া। এ ছাড়া পারিবারিকভাবে নেতার পল্লি ভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ ছিলেন আজীবন সংগ্রামী মানুষ। ১৯২২ সালের ২৭ জানুয়ারি তাঁর নেতৃত্বে বিলেতি পণ্য বর্জন আন্দোলনে সলঙ্গা হাটে ব্রিটিশ পুলিশের গুলিতে বহু মানুষ নিহত হয়।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনি প্রথম মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ ও একে বিজ্ঞানসম্মত রূপদান করেন। তিনি ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। বিজ্ঞপ্তি।