মাওলানা আব্দুল হক আব্বাসীর ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামি চিন্তাবিদ মাওলানা শাহ্ মো. আব্দুল হক আব্বাসী (৭০) গতকাল শনিবার সকাল নয়টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মস্তিষ্কের টিউমারজনিত রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। রাজধানীর মিরপুরে গতকাল আব্দুল হক আব্বাসীর দুটি জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল রাত সাড়ে আটটার দিকে গোয়ালন্দের কামরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে তাঁর তৃতীয় জানাজা শেষে গোয়ালন্দ শহরের খানকায়ে আব্বাসীয়া মঞ্জিলের নিজ বাড়িতে স্ত্রীর কবরের পাশে তাঁর মরদেহ দাফন করার কথা।