মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গতকাল শুক্রবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।সকালে ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে বেলুন উড়িয়ে ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ক্যাম্পাসে শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেন। পরে উপাচার্য মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে আলোচনা সভায় বক্তব্য দেন এ কে আজাদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. গোলাম মর্তুজা মজুমদার প্রমুখ। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঞ্চৃতিবিজড়িত টাঙ্গাইলের সন্তোষে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।