মাওলানা ভাসানীতে ভর্তি পরীক্ষা ২৯ ও ৩০ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (ইঞ্জিনিয়ারিং ও সম্মান), বিবিএ ও বি. ফার্ম ভর্তি পরীক্ষা আগামী ২৯ ও ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য <http://www.mbstu.ac.bd> ওয়েবসাইটে জানা যাবে। বিজ্ঞপ্তি।