মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী গতকাল ১৭ নভেম্বর টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন সকাল সাড়ে সাতটায় ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর তাঁর পরিবারের পক্ষ থেকে কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিনের কর্মসূচির মধ্যে মাজার প্রাঙ্গণে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা ছাড়াও জেলা বিএনপি আলোচনা সভা এবং বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে কৃষক শ্রমিক জনতা লীগ স্মরণসভার আয়োজন করে।