মাওলানা মাসউদকে ইফার মহাপরিচালক করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর জায়গায় শোলাকিয়া ঈদগাহ ময়দানের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা চলছে।সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সামীম মোহাম্মদ আফজালকে বিচার বিভাগে বদলিসংক্রান্ত একটি সারসংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছে। সামীম মোহাম্মদ আফজাল গত রাতে প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের একটি প্রসেস চলছে বলে শুনেছি। তবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।’ আর ফরিদ উদ্দিন মাসউদ বলেছেন, তাঁকে ফাউন্ডেশনে মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগের কথা তিনিও শুনেছেন।সামীম আফজাল ২০০৯ সালে প্রেষণে বিচার বিভাগ থেকে ইসলামিক ফাউন্ডেশনে যোগ দেন। তাঁর বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশনের ছাপাখানার সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ ও ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতির দুটি অভিযোগ দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে।