মাওলানা মো. জালালুদ্দীন আল কাদরীর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা মো. জালালুদ্দীন আল-কাদরী (৭২) আর নেই। গতকাল শনিবার রাত ১০টা ১১ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।
বারডেম হাসপাতাল থেকে গতকাল রাতে মুঠোফোনে ঢাকার কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক সৈয়দ মোহাম্মদ মইনুদ্দিন হেলাল প্রথম আলোকে বলেন, আজ বাদ আসর জাতীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চট্টগ্রামে কখন জানাজা হবে, সে সিদ্ধান্ত হয়নি।
ইসলামী ছাত্রসেনা ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ গতকাল রাতে পৃথক বিবৃতিতে জানায়, উপমহাদেশের প্রখ্যাত আলেম জালালুদ্দীন আল-কাদরীর ইন্তেকালে মুসলিম বিশ্ব একজন কান্ডারিকে হারিয়েছে। বিবৃতিতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।