মাওসুফুল হক ত্বকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাওসুফুল হক ত্বকি
মাওসুফুল হক ত্বকি

দুই বছর বয়সী মাওসুফুল হক ত্বকি জন্মগতভাবে হৃদ্‌যন্ত্রের জটিল রোগে আক্রান্ত। তার হৃৎপিণ্ডে ফুটো ধরা পড়েছে এবং দুটি ভালভই নষ্ট। উন্নত চিকিৎসার জন্য তাকে ২০১৫ সালে ভারতের একটি হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানে চিকিৎসকেরা শিশুটির ওপেন হার্ট সার্জারি করার পরামর্শ দেন। কিন্তু ওপেন হার্ট সার্জারির জন্য প্রায় ২১ লাখ টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব নয়। তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন শিশুটির বাবা হামিদুল হক আজিম। সাহায্য পাঠানোর ঠিকানা: হামিদুল হক আজিম, সঞ্চয়ী হিসাব নম্বর: ১২১-০০০-২৬২৯৭, সাউথইস্ট ব্যাংক, প্রিন্সিপাল শাখা, মতিঝিল, ঢাকা-১০০০। অথবা বিকাশে সাহায্য পাঠানোর মুঠোফোন নম্বর: ০১৮১৬৬৯১০৬৯। বিজ্ঞপ্তি