মাওয়া ও পাটুরিয়া ঘাটে চারটি রো রো ফেরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাওয়া-কাওরাকান্দি-চরজানাজাত নৌপথে গতকাল আরও দুটি রো রো ফেরি চালু হয়েছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল মাওয়া ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও কাবেরীর উদ্বোধন করেন। এতে ওই পথে এবার তিনটি রো রোসহ ১৬টি ফেরি চলবে। অন্যদিকে আরিচায় পাটুরিয়া ঘাটে আজ শনিবার শাহ মকদুম ও খানজাহান আলী নামের আরও দুটি রো রো ফেরি যুক্ত করা হচ্ছে। এ নিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরির সংখ্যা দাঁড়াবে ১১টিতে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান। তিনি বলেন, ফেরিঘাট যানজটমুক্ত রাখতে আজ থেকে ঈদের দিন পর্যন্ত পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী ট্রাক এর আওতায় পড়বে না।