মাওয়া-কাওরাকান্দি নৌপথে দুটি ফেরি আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাব্যতা-সংকটের কারণে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ম াওয়া-কাওরাকান্দি নৌপথে দুটি ফেরি আটকে আছে।কাওরাকান্দি ও মাওয়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, নাব্যতা-সংকটের কারণে রোববার রাত নয়টার দিকে মাওয়া থেকে ছেড়ে আসা ডাম্প ফেরি রামশ্রী কবুতর খোলা টার্নিং পয়েন্টে আটকে পড়ে। গতকাল সোমবার সকাল সাতটার দিকে কাওরাকান্দি থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি খানজাহান আলী পদ্মার হাজরা চ্যানেলে আটকে যায়। ফেরি দুটিতে ছোট-বড় মিলিয়ে প্রায় অর্ধশত গাড়ি আছে। বিআইডব্লিউটিএর ব্যবস্থাপক মোহাম্মদ বাতেন বলেন, রামশ্রী উদ্ধার করার জন্য উদ্ধারকারী জাহাজ আইটি ৩৯৪ ও ৩৯৬ কাজ করছে। খানজাহান আলীকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী জাহাজ আইটি ৩৯৫ কাজ করছে।