মাওয়া-কাওরাকান্দি নৌপথে ২ স্পিডবোটের সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাওয়া-কাওরাকান্দি নৌপথে কাওরাকান্দির কাঁঠালবাড়িতে গতকাল সোমবার দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়েছে। আহত যাত্রীদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মাওয়া থেকে যাত্রী বোঝাই করে কাওরাকান্দির উদ্দেশে একটি স্পিডবোট ছেড়ে আসে। শিবচরের কাঁঠালবাড়ি থেকে আরেকটি স্পিডবোট নিয়ে মাওয়ার উদ্দেশে ছেড়ে আসে। এ সময় কাঁঠালবাড়ি ঘাটের কাছে দুই বোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি স্পিডবোটই উল্টে যায়।কাঁঠালবাড়ি ঘাট থেকে আরেকটি স্পিডবোট গিয়ে দুর্ঘটনার শিকার যাত্রীদের উদ্ধার করে।