মাওয়া-কাওরাকান্দি রুটে ডুবোচরে ফেরি আটকে দীর্ঘ যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়াঘাটে গতকাল শুক্রবার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল মাওয়া-কাওরাকান্দি রুটে ডুবোচরে ফেরি আটকে যাওয়ায় ফেরির স্বাভাবিক চলাচলে বিঘ্ন হওয়ায় এ জট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে সারা দিন থেমে থেমে শাহ মখদুম, শহীদ বরকত ও ফেরি কিশোরী মাঝনদীতে হাজরা চ্যানেলের নাওডুবা পয়েন্টে আটকা পড়ে। ফেরিগুলোতে ছোট-বড় প্রায় ১০০ যানবাহন ছিল। বিকেল পাঁচটায় শাহ মখদুম ও কিশোরী উদ্ধার করা হয়। রাত সাড়ে আটটায় বরকতকে উদ্ধার করা হয়। এতে সারা দিন হাজরা চ্যানেল দিয়ে ফেরি চলতে সমস্যা হয়। ফলে সারা দিন মাওয়াঘাট ও কাওরাকান্দি ঘাটে গাড়ির দীর্ঘ জট সৃষ্টি হয়।