মাওয়া-কাওড়াকান্দিতে লঞ্চ চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদী উত্তাল থাকায় আজ রোববার বেলা ১১টা থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌপথের সবগুলো ঘাটে লঞ্চ ও সিবোট চলাচল বন্ধ করা হয়েছে। এতে শরীয়তপুরের মঙ্গল মাঝির ঘাট, মাদারীপুরের কাঁঠালবাড়ি ও কাওড়াকান্দি ঘাটে কয়েক হাজার যাত্রী আটকা পড়েছেন। তবে কাওড়াকান্দি ঘাট থেকে ফেরি চলছে।
মাওয়া-কাওড়াকান্দি নৌপথের মঙ্গল মাঝির ঘাটের ব্যবস্থাপক মোকলেছ মাতবর বলেন, ঘাটগুলোতে ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে। নদীতে স্রোত থাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ চালানো বন্ধ করার ঘোষণা দেন। এতে যাত্রীরা আটকা পড়েন।
বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান বলেন, আবহাওয়া খারাপ থাকায় পদ্মা নদী বেশ উত্তাল। এ কারণে লঞ্চ, সিবোট ও ট্রলার চলাচল বন্ধ করা হয়েছে। কাওড়াকান্দি ঘাট থেকে ফেরি চলাচল করছে। কিছু যাত্রী ফেরিতে পারাপার করা হচ্ছে।