মাওয়া-কাওড়াকান্দি ফেরি পারাপার ১৩ ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে গতকাল সোমবার মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে প্রায় ১৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ ছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ছিল প্রায় তিন ঘণ্টা। এ সময় উভয় রুটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে শত শত যাত্রী। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর।শিবচর: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া-কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ১১টার দিকে কাওড়াকান্দি ও মাওয়া ঘাট থেকে ছেড়ে আসা ফ্লাটফেরি রায়পুরা, রানীক্ষেত ও থোবাল অর্ধশতাধিক যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে নোঙর করতে বাধ্য হয়। এই রুটের অন্য আটটি ফেরিও উভয় ঘাটে নোঙর করে ছিল। গতকাল দুপুর ১২টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরিগুলোর চলাচল শুরু হয়।মানিকগঞ্জ: বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে সোমবার ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে তিন ঘণ্টা ফেরি পারাপার বন্ধ থাকে।গতকাল সকালে পাটুরিয়া ঘাটে যানবাহনের প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সারি দেখা যায়।