মাওয়া লঞ্চঘাটে আ.লীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাওয়া লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায় করার সময় গতকাল সোমবার আওয়ামী লীগের এক নেতাকে হাতেনাতে আটক করা হয়। আটক মো. রনি লৌহজংয়ের মেদেনীমণ্ডল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা জানান, বেশ কিছুদিন ধরে মাওয়া লঞ্চঘাটে সরকার-নির্ধারিত পাঁচ টাকা টোল নেওয়ার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে ২০ টাকা করে নেওয়া হচ্ছিল। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই ঘাট হয়ে পদ্মা পার হওয়া যাত্রীদের কাছ থেকে ২০ টাকা করে আদায়কালে রনিকে হাতেনাতে আটক করেন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান প্রথম আলোকে জানান, অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রায় সময় আলোচনায় উঠে আসত। এ বিষয়ে সরকারের উচ্চ মহল থেকে কঠোর নির্দেশ পেয়ে গতকাল হাতেনাতে রনিকে আটক করা হয়।লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ গতকাল রাত আটটার দিকে জানান, রনিকে থানাহাজতে রাখা হয়েছে। এখনো কোনো মামলা করা হয়নি।