মাওয়ায় ফেরি ও লঞ্চের সংঘর্ষে নিখোঁজদের সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে গত বৃহস্পতিবার ফেরি ও লঞ্চের সংঘর্ষের সময় ছিটকে পড়ে তিন যাত্রী নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার রাত একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এমভি পারভিন নামে লঞ্চটি শরীয়তপুরের উদ্দেশে মাওয়া ঘাট থেকে ছাড়ামাত্র প্রচণ্ড স্রোতে একটি ফেরির সঙ্গে ধাক্কা লাগলে লঞ্চের ছয়-সাতজন যাত্রী নদীতে পড়ে যায়। এ সময় তিনজন নিখোঁজ হয়। তারা হলো শরীয়তপুর জেলার পালং উপজেলার দক্ষিণ কেবলনগর গ্রামের মৃত হাসেম ঢালীর ছেলে শিকান্দার ঢালী ও জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের সামসু মাদবরের ছেলে মানিক মাদবর ও কুয়েত প্রবাসী এক ব্যক্তি।এদিকে দুর্ঘটনার খবরে শুক্রবার দুপুরে নৌপরিবহনমন্ত্রী মাওয়া ঘাট পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেছেন।