মাওয়ায় ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড স্রোতের কারণে গতকাল শুক্রবার বিকেল থেকে কাওরাকান্দি-মাওয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে দক্ষিণাঞ্চলের পণ্যবাহী সহস্রাধিক ট্রাক ও যাত্রীবাহী যানবাহন আটকে আছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গতকাল এক বিজ্ঞপ্তিতে ওই পথের পরিবর্তে পাটুরিয়া-দৌলতদিয়া ও চাঁদপুর-শরীয়তপুর পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাওরাকান্দি ঘাট কর্তৃপক্ষ জানায়, রোববার সন্ধ্যা থেকে ডাম্ব ফেরি রাণীগঞ্জ, রাণীক্ষেত, রায়পুরা, রামশ্রী, যমুনা ও থোবালের চলাচল বন্ধ রাখা হয়। বাকি ফেরিগুলোর মধ্যে দু-তিনটি দিয়ে কোনো মতে যানবাহন পারাপার হচ্ছিল।বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমান গতকাল দুপুরে মাওয়া-কাওরাকান্দি নৌপথের মাওয়া ঘাট এলাকা পরিদর্শন করেন। পরে তিনি বলেন, স্রোতের বেগ বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।