প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহবধূ মাকছুদা ক্যানসারে আক্রান্ত। স্বামী জাহাঙ্গীর হোসেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মাকছুদার অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হলেও সুস্থ না হওয়ায় তাঁকে মহাখালী ক্যানসার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকেরা জানান, তাঁর কেমোথেরাপি প্রয়োজন। এ জন্য দরকার প্রায় চার লাখ টাকা। স্ত্রীকে চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে নিঃস্ব হয়ে পড়া জাহাঙ্গীর হোসেনের পক্ষে এই টাকা জোগাড় করা অসম্ভব। স্ত্রীর চিকিৎসার জন্য সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তার প্রত্যাশী তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মাকছুদা, হিসাব নম্বর-২২৩.১৫১.১৭৬৯৪, ডাচ্-বাংলা ব্যাংক, আমিন বাজার শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।