মাকছুদার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের বিএসএস পাস কোর্সের ছাত্রী মাকছুদা আক্তার শরমীন (২৩)। গত জুলাই মাসে চূড়ান্ত পরীক্ষার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে, মাকছুদার জটিল ক্যানসার লিউকোমিয়া হয়েছে। এর পর থেকে সেখানে চলছে মাকছুদার চিকিত্সা। বর্তমানে তাঁর ক্যামোথেরাপি চিকিত্সা শুরু হয়েছে। চিকিত্সকেরা জানিয়েছেন, তাঁকে সুস্থ করতে হলে প্রায় ১০ লাখ টাকা লাগবে। মাকছুদার বৃদ্ধ বাবা রেলওয়েতে চাকরি করেন। ছোট সন্তানের চিকিত্সায় ইতিমধ্যে তিনি আড়াই লাখ টাকা খরচ করেছেন। তাঁর পক্ষে আর ১০ লাখ টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় আমরা সবাই যদি অল্প অল্প করে হলেও মাকছুদার চিকিত্সা-সহযোগিতায় এগিয়ে আসি, তবেই তাঁকে সুস্থ করা সম্ভব। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ইসমাইল শরীফ, সঞ্চয়ী হিসাব নম্বর: ৯৭৮৩, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্মগেট শাখা, ঢাকা অথবা মো. আব্দুল আহাদ, চলতি হিসাব নম্বর: ১৪৮.১০৫.১৭৭০০, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। বিজ্ঞপ্তি।